মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ-ইসরায়েল

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের সংগ্রামী সংগঠন ইসলামিক জিহাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল৷

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল ইব্রাহিম৷

এদিকে ইসরায়েল ইসলামী জিহাদের আঘাত মোকাবেলা করতে সক্ষম হয়েছে মন্তব্য করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল আভিচাই আদ্রয়ী বলেছেন, ৪৮ ঘণ্টার টানা আক্রমণের পর তারা ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন৷

গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হয়েছেন, এদের এক-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক৷ অন্যদিকে গাজা থেকে ছোড়া কয়েকশ রকেটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল৷

দুই দিন ধরে দুপক্ষের হামলা-পাল্টা হামলার পর বৃহস্পতিবার গাজায় আপাতত শান্তি নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷

 

পূর্ববর্তি সংবাদপেঁয়াজের দাম একশো টাকার ওপরে কোনভাবেই উঠতে পারে না, এটা গাণিতিক সত্য
পরবর্তি সংবাদক্ষুদ্র ঋণে দারিদ্র্য দূর হয় না, বরং লালন-পালন হয় : প্রধানমন্ত্রী