বাদ পড়াদের অধিকাংশই হিন্দু হওয়ায় আসামের এনআরসি বাতিলের ইঙ্গিত অমিত শাহের

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে সুপ্রিম কোর্টের নজরদারিতে আসামে হওয়া এনআরসির চূড়ান্ত তালিকায় বাদ পড়া ১৯ লক্ষের মধ্যে অন্তত ১৩-১৪ লক্ষই হিন্দু হওয়ায় এই এনআরসি বাতিলের ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত কাল রাজ্যসভায় সেই ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গোটা দেশের সঙ্গেই আসামে নতুন করে এনআরসি হবে। যার সূত্র ধরে অসমের অথর্মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও জানান, রাজ্যে হওয়া এনআরসি পুরোপুরি বাতিল করে সারা দেশের সঙ্গে আসামেও নতুন করে এনআরসি হোক।

এ বছরের আগস্টে তালিকা প্রকাশ হতেই অস্বস্তিতে পড়ে যায় শাসক দল বিজেপি। চূড়ান্ত তালিকায় বাদ পড়া ১৯ লক্ষের মধ্যে অন্তত ১৩-১৪ লক্ষই দেখা যায় হিন্দু।  ওই এনআরসি সঠিক নয় সেই যুক্তিতে সরব হন হিমন্তরা। এনআরসি-তে বেশির ভাগ হিন্দুদের নাম বাদ পড়ায় ভোট ব্যাঙ্কে বিরূপ প্রভাব পড়ছে বলে শীর্ষ নেতৃত্বকে জানায় অসম বিজেপিও। চাপ বাড়াচ্ছিল সঙ্ঘ পরিবারও। এই পরিস্থিতিতে গত কালই অসমে নতুন করে এনআরসি হবে বলে বিতর্ক তৈরি করেন অমিত। সরকারের ওই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছে, এনআরসি মামলার মূল আবেদনকারী অসম পাবলিক ওয়ার্কসও। সূত্র : আনন্দবাজার

পূর্ববর্তি সংবাদসবকিছুর ওপর নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখ আমাদের নিয়ন্ত্রণে নেই : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ১০