কিআনন্দ অনুষ্ঠানে আবরারের মৃত্যুর তদন্ত দাবিতে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক প্রথম আলোর সাময়িকী আনিসুল হক সম্পাদিত ‘কিশোর আলো’র বর্ষপূর্তি কিআনন্দ অনুষ্ঠানে নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

আজ শনিবার রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সালেহের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আবুল হাসিম শাহীর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব জননেতা মুফতী ফয়জুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যেব হোসাইন, যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মীর হেদায়াতুল্লাহ গাজী এবং ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র খেলাফতের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান খান, হিফজুর রহমান, জোবায়ের চৌধুরী, রাতুল আল হাসানসহ ছাত্র নেতৃবৃন্দ।

পূর্ববর্তি সংবাদশাড়ি আদান-প্রদান পর্যন্তই সীমাবদ্ধ থাকে শেখ হাসিনা-মমতার বৈঠক : রিজভী
পরবর্তি সংবাদসৌদি থেকে খালি হাতে ফিরলেন আরও ১২৫ বাংলাদেশি