ইসলাম টাইমস ডেস্ক: চলন্ত বাস খাদে পড়ে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ৯ নৌসেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। গতকাল মঙ্গলবার ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
















