মুসলমানদের মধ্যে বিভাজন অত্যন্ত দুঃখজনক: এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিশ্বে বিভিন্ন দল-উপদলের ওপর ভিত্তি করে বিভাজনকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তুর্কিশ প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। সাথেসাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানী আংকারায় দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইবি) সম্মেলনে তিনি এ কথা বলেন। পশ্চিমাদের কাছে প্রশ্নের জবাব চাওয়ায় তিনি মুসলিম বিশ্বের সমালোচনাও করেছেন।

জাতিগত, ভাষা, সম্প্রদায় ও অস্থির পরিস্থিতির কারণে মুসলমানদের এই বিভাজন আরও ব্যাপক রূপ নিয়েছে বলে মন্তব্য করেন এরদোগান।

সাম্প্রদায়িক ও স্বার্থপর মনোভাবের কারণে মুসলমান বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথ খুঁজে পায় না জানিয়ে তিনি আরও বলেন, উম্মাহর স্বার্থ বাদ দিয়ে নিজের স্বার্থকে সবার আগে দেখলে মুসলমানদের কিছুই দেয়া সম্ভব হবে না।

তুরস্কের এই নেতা বলেন, দুর্ভাগ্য হলেও সত্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার স্বাভাবিক প্ল্যাটফর্ম হারিয়ে ফেলেছেন। তারা একসঙ্গে ব্যবসা কিংবা সমস্যার সমাধান করতে পারছেন না।

এছাড়া জেরুজালেম, ফিলিস্তিন, ইসলামবিদ্বেষ, সন্ত্রাসবাদবিরোধিতা, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে তাদের ঐকমত্যের অভাব রয়েছে বলে জানান এরদোগান।

পূর্ববর্তি সংবাদকেনিয়ায় ভয়াবহ বন্যায় ১২০ জনের প্রাণহানি, গৃহহীন ১৮ হাজারের বেশি মানুষ
পরবর্তি সংবাদ‘পড়াশোনা ঠিক রেখে শিক্ষার্থীদের লেখালেখি চর্চা করতে হবে’