ধর্ষণের অভিযোগ, ভারতে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট

ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ, জোরপূর্বক আটক রাখা ও অপহরণের অভিযোগে ভারতে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া-র।

জানা গেছে, ভারতে বহুল বিতর্কিত নিত্যানন্দের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবার ব্যাঙ্গালোরে তার আশ্রম ভিজিট করেছে গুজরাট পুলিশ ও সিআইডির টিম। এ সময় সেখানে তল্লাশি চালানো হয়েছে।

খবরে বলা হয়, তল্লাশি অভিযানের সময় নিত্যানন্দ কোথায় আছেন সে সম্পর্কে তার আশ্রমের ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বঘোষিত এই ধর্মগুরু বর্তমানে অবস্থান করছেন ত্রিনিদাদ ও ট্যোবাগোতে। শেষ কয়েকদিনে গ্রেপ্তার এড়াতে তিনি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

তার বিরুদ্ধে ধর্ষণ, জোরপূর্বক আটক রাখা ও অপহরণের অভিযোগ আছে।

পূর্ববর্তি সংবাদচবির ৪টি আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
পরবর্তি সংবাদযৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, অতিরিক্ত সচিব আদালতে