ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ দুই পৃথক স্থানে আলমী শূরার সাথীদের অনুষ্ঠিত আঞ্চলিক জোড় থেকে ১০৪৩ টি জামাত চিল্লার জন্য বের হয়েছে। এ সংখ্যা কিছু বাড়তেও পারে বলে জানা গেছে। এগুলোর মধ্যে ১৩০টি বিদেশিসহ ১২৭টি মাস্তুরাতের (নারী) জামাতও রয়েছে।
গত রবিবার (১ ডিসেম্বর) শেষ হওয়া এই দুই আঞ্চলিক জোড় থেকে এক চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়া এসব জামাত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের মেহনত নিয়ে ছুটে যাচ্ছে।
ময়মনসিংহ আঞ্চলিক জোড় থেকে খুরুজ এর হালত
চিল্লার – ৩০৫ মাজাত
বিদেশ- ৩২জামাত
বিদেশ (মাস্তুরাত)- ৪৬ জামাত
মোট – ৩৮৩ জামাত
নারায়ণগঞ্জ আঞ্চলিক জোড় থেকে খুরুজ এর হালত
চিল্লার – ৪৭৪ জামাত
বিদেশ- ৯৮ জামাত
বিদেশ (মাস্তুরাত)- ৮১ জামাত
বিদেশি মেহমানদের – ৭ জামাত
মোট – ৬৬০ জামাত
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ নভেম্বর) থেকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এই দুই স্থানে শুরু হয় আলমী শূরার সাথীদের আঞ্চলিক জোড়। এবং রবিবারে তা শেষ হয়। এই উভয় জোড়েই তবলিগের সাধারণ সাথীদের পাশাপাশি মাদরাসার ছাত্র এবং ওলামায়ে কেরামের যথেষ্ট উপস্থিতি ছিল।
















