মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত

ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন। যাত্রাবাড়ীর দারুল ফোরকান মাদরাসায় অনুষ্ঠিত স্মরণসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার  এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ আড়াইহাজারী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করে স্মারকগ্রন্থ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তি সংবাদ‘পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় তবে মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ড লাগবে না’
পরবর্তি সংবাদমানবিক কারণে বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য : ড. কামাল