আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৫৮ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে নারী ও শিশুসহ অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার অধিবাসী।

নৌকাটির ৮৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

নৌকাটি ১৫০ শরণার্থী নিয়ে যাচ্ছিল। জ্বালানি কম থাকায় একসময় এটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে।

উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী ও শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।

পূর্ববর্তি সংবাদআটক বিএনপি নেতা কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা
পরবর্তি সংবাদএজলাস কক্ষে বিএনপিপন্থি আইনজীবীদের আচরণ নজিরবিহীন: প্রধান বিচারপতি