‘রাতে চোখের অশ্রু আর দিনে শ্রম-ঘাম ঝরানো যুব মজলিসের মূল হাতিয়ার’

ইসলাম টাইমস ডেস্ক: রাতে চোখের অশ্রু আর দিনে শ্রম-ঘাম ঝরানোকে খেলাফত যুব মজলিসকর্মীদের শক্তির মূল হাতিয়ার ঘোষণা করে অত্যন্ত আন্তরিকতার সাথে সংগঠনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার ৬ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দশবছরপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, দশবছরপূর্তির বিশাল সম্মেলন দেখে তৃপ্তির ঢেকুর তোলার কিছু নেই। আমাদের লক্ষ্য বহুদূর। শুধু মিটিং-মিছিল আর সম্মেলন করে জাতীর ভাগ্য পরিবর্তন করা যাবে না। আমাদেরকে জনগণের কাছে পৌঁছুতে হবে। দেশ ও জনগণের মুক্তির জন্য আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুমতি না দেওয়ার কারণে সরকার ও প্রশাসনের সমালোচনা করে খেলাফত যুব মজলিসের সভাপতি বলেন, সরকার বাহাদুরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা ভদ্রতাবশত সম্মেলনের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিয়েছি বলে মনে করবেন না আপনাদের চাপিয়ে দেওয়া সকল কিছুই মেনে নিতে হবে।

বক্তৃতায় তিনি আবরার ফাহাদ হত্যাকাণ্ড, দব্রমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, আতাউল্লাহ আমীন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রামে বাংলাদেশি সন্দেহে বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত
পরবর্তি সংবাদজলবায়ু পরিবর্তনে ২০ বছরে বাংলাদেশের ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি টাকা