হজ বিষয়ে ইরান ও সৌদি আরবের মাঝে সমঝোতা স্বাক্ষর

ইসলাম টাইমস ডেস্ক: হজ বিষয়ে ইরান ও সৌদি আরবের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান আলী রেজা রাশিদিয়ান এবং সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বিষয়টি নিশ্চিত করে আলী রেজা রাশিদিয়ান বলেন, ইরানি হাজীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আমরা সৌদি আরবের মন্ত্রীকে জানিয়েছি ইরানি বিনিয়োগকারীরা মদিনা শহরে ভালো মানের হোটেল নির্মাণ করতে আগ্রহী। এতে শুধু ইরান নয়, বিশ্বের সব দেশের হাজীদেরই সুবিধা হবে। ইরানি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর।

পূর্ববর্তি সংবাদগণহত্যা এবং ধর্ষণের খবর ধামাচাপা দিতে নানা কৌশল করেছে সু চির দপ্তর : আইসিজেতে আইনজীবী
পরবর্তি সংবাদশাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ. : আত্মিক ও রাষ্ট্রিক বিজয়ের স্বপ্নদ্রষ্টা