প্রতি কেজি পেঁয়াজের বিমান ভাড়া ১৫০ টাকা : বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাজারের ঘাটতি মেটাতে উড়োজাহাজে করে যে পেঁয়াজ আমদানি করা হচ্ছে তাতে প্রতি কেজির জন্য প্রায় ১৫০ টাকা বিমান ভাড়া দিতে হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পেঁয়াজ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায় মুনাফা কতটা করা যাবে, তার কোনো মানদণ্ড নেই। ২৯ সেপ্টেম্বর ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। সেদিন সন্ধ্যায় রাজধানীর বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়। এ পেঁয়াজ তো আমদানি হয়েছে আগে।

টিপু মুনশি বলেন, ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। তাদের যখন ধরা হয়, তারা বলেন, এখন সুযোগ পেয়েছেন বলে লাভ করেছেন। যখন লোকসান হয়, তখন তো কেউ খোঁজ নেয় না।

বাণিজ্যমন্ত্রী মনে করেন, পেঁয়াজের দাম এমন একটা পর্যায়ে থাকা উচিত, যেখানে কৃষকের লোকসান হবে না। মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এ জন্য প্রতিযোগিতা কমিশনের কাজ করার আছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তি সংবাদনাইজারে সামরিক ক্যাম্পে হামলা, ৭১ সেনা সদস্য নিহত
পরবর্তি সংবাদপররাষ্ট্রমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীও স্থগিত করলেন ভারত সফর