খালেদার জামিন আবেদন খারিজের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরা এই রায় মানি না। দেশের ছাত্রসমাজ এই রায় মানে না। আমরা মনে করছি, সরকার আদালত কে প্রভাবিত করে এই রায় ছিনিয়ে নিয়েছে। এই বিতর্কিত রায়ের পরিণতি হবে ভয়াবহ।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, জামিন না দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আরও দীর্ঘ সময় আটক রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই বাকশালি সরকারের সময়ে দেখেছি প্রধান বিচারপতিকে বিচারের অধিকার কেড়ে নিয়ে ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা মনে করছি, গনভবন থেকে এই রায় দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদপররাষ্ট্রমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীও স্থগিত করলেন ভারত সফর
পরবর্তি সংবাদ‘ইবলিস ফিরিশতাদের শিক্ষক ছিল’ প্রসিদ্ধ এ কথাটির কি কোনো ভিত্তি আছে?