ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা শহরকে দেখতে এখন বিদেশের মতো লাগে মন্তব্য করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, ভাগ্যবানরা রাজধানী ঢাকায় থাকেন। তিনি বলেন, আপনারা যারা ঢাকা শহরে বাস করেন, তারা খুবই ভাগ্যবান। কেননা, এখন ঢাকা শহরেই বিশ্বের উন্নত নগরের মতো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশ সফরে গেলে এখন বিদেশিরা উদগ্রীব হয়ে আমাদের জিজ্ঞেস করে, তোমাদের উন্নয়নের পেছনে জাদুটা কোথায়? কিছু দিন আগে চীন গিয়েছিলাম, সে সময় চীনারা আমার কাছে জানতে চান উন্নয়নের জাদু।
শিল্পমন্ত্রী বলেন, যারা ঢাকা শহরে বসবাস করেন, তারা এত ভাগ্যবান যে, এখন ঢাকা শহরেই বিশ্বের উন্নত নগরের মতো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। ঢাকা শহরকে এখন বিদেশের মতো মনে হয়, এটা দেখলে অনেক ভালো লাগে।
















