‘ভারতের সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ’

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল পাসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এই আইন উপমহাদেশে সংঘাতের সৃষ্টি করবে।

আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি এই আইনকে সাম্প্রদায়িক আইন বলেও মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, এই আইন নিয়ে আমরা উদ্বিগ্ন। এটাকে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছি।’

নাগরিকত্ব আইনের ফলে ১৯৭১ সালের ২৫ মার্চের আগে বাংলাদেশ থেকে যারা ভারতে গেছেন, তারা নাগরিকত্ব পাবেন বলে নাগরিকপঞ্জিতে বলা হয়েছে। তা ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমরা নাগরিকত্ব পাবেন না বলেও নতুন নাগরিকত্ব আইনে উল্লেখ করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের আইনের কারণে বাংলাদেশে শুধু নয়, সমগ্র উপমহাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, সংঘাতের সৃষ্টি করবে।

পূর্ববর্তি সংবাদমোদির হুমড়ি খেয়ে পড়ার ভিডিও ভাইরাল (ভিডিও)
পরবর্তি সংবাদফারুক আবদুল্লাহর আটকের মেয়াদ আরও তিন মাস বাড়াল বিজেপি সরকার