আ.লীগের অনেক রাজাকারের নাম তালিকায় নেই : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগে অনেক রাজাকার আছে, যাদের নাম রাজাকারের প্রকাশিত তালিকায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুর ১২টায় বিজয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

রাজাকারের তালিকা প্রকাশ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‌‘এই সরকার নিজেদের প্রয়োজনে রাজনৈতিক হীন উদ্দেশ্যে বিভিন্ন তালিকা করছে। রাজাকারদের তালিকা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে তা এখনই বলা যাবে না। আওয়ামী লীগে অনেক রাজাকার আছে যাদের নাম তালিকায় নেই। এ তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।’

এ সময় রাজাকারদের সুষ্ঠু তালিকা করা হোক- বিএনপি এই প্রত্যাশা করে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে বিক্ষোভ উসকে দিতে বাসে আগুন দিচ্ছে পুলিশ, ভিডিও ভাইরাল
পরবর্তি সংবাদজামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের ওপর হামলা, তীব্র নিন্দা জানালেন মাহমুদ মাদানী