ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী রয়েছেন।
সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ জানায়, গতকাল মঙ্গলবার সকালে আফগানিস্তানের খোস্ত প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, খোস্ত প্রদেশের আলি শের জেলায় বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে তিন শিশু, দুই নারীসহ ১০ জন নিহত হয়েছেন।
এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে রাহিমি এ হামলার জন্য তালেবানকে দায়ী করছেন।
















