নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে নানা উপায়ে জনগণকে ভোট দিতে আসার আহ্বান জানালেন সিইসি

ইসলাম টাইমস ডেস্ক: ৩০ জানুয়ারী ঢাকার দুই সিটিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তাফসিল ঘোষণার সময় নানাভাবে জনগণকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, আপনারা ভোট দিতে আসেন। প্রতিশ্রুতি দিচ্ছি, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। তবুও আপনারা ভোট দিতে আসেন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৫৭তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তাফসিল ঘোষণা করেন সিইসি। এ সময় তিনি সব ভোটারকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানান।

উত্তর ও দক্ষিণের মেয়ররা পদে থেকে নির্বাচন করতে পারবে কি না, জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘মেয়ররা পদে থেকে নির্বাচন করতে পারবেন না। তাদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে।’
পূর্ববর্তি সংবাদশীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক