‘অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণতন্ত্রের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না’

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণতন্ত্রের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না। তাই গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।

আজ বুধ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের তিন বছর অতিবাহিত হতে যাচ্ছে। বাকি দু’বছর সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে রাজধানীবাসীর ঔৎসুক্য ও উদ্বেগ অন্তহীন। স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের মতোই এতে দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ।’

তিনি বলেন, ‘অতীতে যেসব সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, তাতে প্রথম দুটি নির্বাচন—কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের সফলতা ছিল। কিন্তু পরবর্তী সিটি করপোরেশনগুলোর নির্বাচনের অভিজ্ঞতা আমার কাছে মোটেই সুখকর নয়। আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে বিগত ওইসব সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না।’

 

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সামনেই শাজাহান খানকে চাঁদাবাজ বললেন নানক
পরবর্তি সংবাদমুসলিমদের পাশে অনেক দেশ আছে, হিন্দুদের জন্য তো ভারত ছাড়া কেউ নেই: গুজরাটের মুখ্যমন্ত্রী