এরদোগান নাতিকে কুরআন শেখাচ্ছেন, পুরাতন ছবি ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার নাতীকে কুরআন শেখানোর একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি ২০১৬ সালের ১৫ জুলাইয়ে তোলা।

 

এ প্রসঙ্গে এরদোগান দেশটির বেসরকারি টিভি চ্যানেল ২৪ টিভিতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ছবির শিশুটি আমার নাতি আহমেদ আকিফ। আমার জামাতা তুরস্কের অর্থবিষয়ক মন্ত্রী বেরাত আলবায়রাকের ছেলে। ছবিটি মারমারিসে সেই রাতে তোলা হয়েছিল যে রাতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা করা হয়েছিল। আমি সেদিন আমার নাতিকে বলেছিলাম দৈনিক পাঁচ পৃষ্ঠা করে কোরআন পড়তে। মাশাআল্লাহ, তার আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে যাই। আমার সঙ্গে পড়তে পড়তে ধীরে কোরআন পড়া শিখে গিয়েছিল সে।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজনের মৃত্যু, আহত ১০
পরবর্তি সংবাদফিলিস্তিনে আবারও ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ চালানোর ঘোষণা ইসরায়েলের