ইসলাম টাইমস ডেস্ক : আজ বেলা একটায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরীক্ষার ফল সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মুঠোফোনে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমেও জানা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপ থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়।
প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে DPE লিখে স্পেস থানা কোড দিয়ে শিক্ষার্থীর রোল নাম্বার লিখতে হবে । এরপর একটি স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে যে কোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে EBT লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
















