ইসলাম টাইমস ডেস্ক: বছরের প্রথম দিনেই ব্যাপক সংঘর্ষের কবলে পড়েছে কাশ্মীর উপত্যকা। আজ বুধবার (১ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গোলাগুলি হয়েছে।
এতে স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার ভোররাতে নৌসেরা সেক্টরে পাক-অধিকৃত কাশ্মীর থেকে প্রবেশের চেষ্টা করে কয়েকজন স্বাধীনতাকামী। এ সময় নৌসেরা সেক্টরে খারি থারায়ত জঙ্গলে তারা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, সংঘর্ষে নিহত হয়ছেন দুই জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলে স্বাধীনতাকামীদের খোঁজে চলছে তল্লাশি। জানা গেছে, ওই এলাকায় এখনও তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।
সূত্র: সংবাদ প্রতিদিন, এই সময়
















