যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানি কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।  আজ শুক্রবার ভোরে চালানো এ হামলা চালানো হয়।

এতে ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন।

আলজাজিরা জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এই হামলায় জেনারেল সোলেইমানিসহ আরও ছয়জন নিহত হন।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর সমন্বিত সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মুখপাত্র আহমেদ আল-আসাদি জেনারেল সোলেইমানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।

পূর্ববর্তি সংবাদদাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অনশন ভাঙ্গলেন পাটকল শ্রমিকরা
পরবর্তি সংবাদঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি, আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ