কাশ্মীর সীমান্তে আবারও গুলাগুলি, পাক সেনাদের গুলিতে ২ ভারতীয় জওয়ান নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর সীমান্তে আবারও ভারত-পাকিস্তানের মধ্যে গুলাগুলি হয়েছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় ২ জওয়ান। আহত হয়েছেন আরও ৩ জওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, নতুন বছরের শুরুতেই শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় পোস্টে এ গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে মর্টার-হামলা চালানো হয়। এই হামলায় দুজন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

জানা গেছে, হামলার সময় সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম সরানো হচ্ছিল। তখন হঠাৎ করেই মর্টার হামলায় ঘটনাস্থলে ২ ভারতীয় জওয়ান নিহত হন।

পাকিস্তানের হামলায় ভারতের আরও ৩ জওয়ান আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে নিহত ২ জনের লাশ এখনো উদ্ধার করতে পারেনি ভারত।

পূর্ববর্তি সংবাদইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের হামলা, ইরানপন্থী ৮ সেনা নিহত
পরবর্তি সংবাদআলমী শূরার সাথীদের ইজতেমা: জোরালো হচ্ছে দুই পর্বে করার আবেদন