ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে আরও তিন কাশ্মীরি নিহত হয়েছে। নিহত তিনজনের একজন জঈশ-ই-মোহাম্মদের কাশ্মীর প্রধান এবং অপর দুজন তার সহযোগী বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার কাশ্মীরের ট্রাল নামক এলাকার হারিপারিগ্রামে ভারতীয় বাহিনীর গুলিতে ওই তিন কাশ্মীরি নিহত হয়।
নিহত তিনজন হলেন কারি ইয়াসির ও তার দুই সহযোগী মূসা ও বুরহান। ইয়াসির কাশ্মীর জঈশ-ই-মোহাম্মদের প্রধান।
















