ইসলাম টাইমস ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছেন। রাজধানীর এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না?
সোমবার দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দুজনের হাতে পুরস্কার তুলে দিয়ে এ কথা বলেন তিনি। এসময় পোস্ট হারভেস্ট কস্ট কমানোর জন্য গবেষণার সুপারিশ করেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘আর কচুরিপানা নিয়ে কিছু করার যায় কি-না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’ এ বিষয়ে গবেষণারও তাগিদ দেন মন্ত্রী।
কৃষি গবেষণায় অবদান রাখার জন্য ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী।
















