ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকায় দলীয় কার্যালয় হতে সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দেয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোলায়মান আলম শেঠ। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
















