ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র কাবা শরিফের নকল গিলাফ তৈরির দায়ে একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।
জানা যায়, পবিত্র কাবা শরিফের নকল গিলাফ তৈরির অজুহাতে ২০ জনের একটি গ্রুপকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশিও রয়েছেন।
তাদের নকল গিলাফ বানানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব লোকেরা নকল গিলাফ তৈরি করে লোকজনকে আসল গিলাফ বলে বেশি দামে বিক্রি করছিল।
জানা যায়, গ্রেফতারকৃতদের অধিকাংশই দক্ষিণ এশীয় দেশসমূহ থেকে আগত।
আরব সংবাদমাধ্যম থেকে – মুহাম্মদ শোয়াইব
















