কেরানীগঞ্জে অপহরণের চারদিন পর মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

ইসলাম টাইমস ডেস্ক: কেরানীগঞ্জে অপহরণের চারদিন পর মাটি খুঁড়ে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের সহপাঠীদের বিরুদ্ধে উঠেছে তাকে হত্যার অভিযোগ।  এ ঘটনায় নিহতের সহপাঠী চাঁন মিয়া মাদ্রাসার ছাত্র ফাহিম ও তার বন্ধু সাজ্জাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তার পরিবার।

গত সোমবার বাসা থেকে মাদ্রাসা যাওয়ার পর, অপহরণের শিকার হয় মোকসেদুল হক। নিহত মোকসেদুলের মা মমতাজ বেগম বলেন, আমার কাছে দুই কোটি টাকা চেয়েছে। আমি জানতে চেয়েছি, কোথায় টাকা দিব। এত টাকা দিতে পারবো না। একটু কম করে নেও। আমার বাড়ি বিক্রি করে আমি টাকা দিব। আমার সন্তানের কোন ক্ষতি করবা না।

ছেলের এমন নৃশংস হত্যার ন্যায় বিচার চান তার বাবা। নিহত মোকসেদুলের বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘আমার ছেলেকে তো আর পাব না। আমার ছেলে কি অপরাধে মারা গেল, আমি সেটা জানতে চাই। আমি সেই বিচারটা দেখতে চাই।

ঘটনার একদিন পর, মোকসেদুলের সহপাঠী ফাহিম ও সাজ্জাদকে আটক করে র‌্যাব। পরে তার তথ্যে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তি সংবাদভক্তকে চুমু খেয়ে অসুস্থ পোপ, করোনার আশঙ্কা
পরবর্তি সংবাদমুসলিম বাজার মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত