দীর্ঘ নাটকীয়তার অবসান, মুহিদ্দীন ইয়াসিন হলেন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটল। দেশটির প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন। আগামীকাল রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মুহিদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আজ শনিবার উভয় পক্ষের সম্মতিতে এ ঘোষণা দেন মালয়েশিয়ার রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

মালয়েশিয়ার রাজ পরিবারের এক মুখপাত্র জানান, দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ডা. মাহাথির মোহাম্মদ। পদত্যাগ ঘোষণা দেয়ার পর সেদিন বিকেলে মাহাথির মালয়েশিয়ার রাজার সাথে সাক্ষাৎ করেন। মালয়েশিয়ার রাজা (সর্বোচ্চ নেতা) ইয়াং-ডি-পারতুয়ান আগং মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করলেও তাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

পূর্ববর্তি সংবাদদিল্লি গণহত্যা : সেদিন ফোন পেয়ে সাড়া দেয়নি পুলিশ
পরবর্তি সংবাদবিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধি জনগণ মেনে নিবে: ওবায়দুল কাদের