সুবিধাবাদী আওয়ামী লীগাররা দলের জন্য বেশি ভয়ংকর: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: ‘সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, ধান্দাবাজ যোগ হয় মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন,  বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগের সুবিধাবাদী, ধান্দাবাজরাই বেশি ভয়ংকর। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। এরা এমনভাবে কথা বলে যে, আমার চেয়ে বড় আওয়ামী লীগার।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ১৪ দলের এ মুখপাত্র।

নাসিম বলেন, ‘এখন তো বঙ্গবন্ধুপ্রেমীর কোনো অভাব নেই। জয় বাংলা বলা লোকের অভাব নেই। এখন তো কে বলে না– এটা খুঁজে বের করতে গেলে দু’দিন লেগে যাবে।

নাসিম আরও বলেন,  বিএনপি-জামায়াত কী ভয়ংকর, এর চেয়ে বড় ভয়ংকর হলো আওয়ামী লীগে যোগ দেয়া সুবিধাবাদী, ধান্দাবাজরা। এদেরকে রুখতে হবে। এদেরকে রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এদেরকে শুধু বহিষ্কার নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে।

পূর্ববর্তি সংবাদবিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধি জনগণ মেনে নিবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদ বিদ্যুৎ-পানির দাম বাড়ানো মরার উপর খাঁড়ার ঘা: জিএম কাদের