গ্রিক থেকে শরণার্থী পুশব্যাক ঠেকাতে ১ হাজার পুলিশ মোতায়েন করেছে তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: তুর্কি-গ্রিক স্থলসীমান্তে সিরীয় শরণার্থী পুশব্যাক ঠেকাতে ১ হাজার বিশেষ পুলিশ মোতায়েন করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন এ কথা।

গ্রিক ও বুলগেরিয়ার সীমান্তবর্তী তুরস্কের উত্তর-পশ্চিম এডেন প্রদেশে একটি অনুষ্ঠানে তিনি বলেন, মেরিক নদীতে পুশব্যাক ঠেকাতে আমরা ১ হাজারের একটি বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করেছি। খবর তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সির।

গত সপ্তাহে, তুর্কি কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, তারা আর আশ্রয়প্রার্থীদের ইউরোপে পৌঁছানো বন্ধ করার চেষ্টা করবেন না।

তখন থেকে হাজার হাজার আশ্রয়প্রার্থীরা এডেনে জড়ো হতে থাকে। তারা গ্রিস ও বুলগেরিয়া হয়ে ইউরোপে ঢোকার পথ খুঁজতে থাকে।

পূর্ববর্তি সংবাদবিএনপির রাজনীতিতে জনগণের কোনো কথা নেই: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস থেকে বাঁচাতে দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান