ইসলাম টাইমস ডেস্ক: জীবিত অস্থায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে বোন সেলিমা ইসলাম বলেছেন, খালেদা জিয়ার অবস্থা খুবই নাজুক। জীবিত অস্থায় মুক্তি পাবে কি না শঙ্কা রয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
সেলিমা ইসলাম বলেন, এই অবস্থায় মানবিক দিক চিন্তা করে তাকে মুক্তি দেওয়া উচিত।
এর আগে, বিকাল সোয়া ৩টার দিকে বিএসএমএমইতে প্রবেশ করেন খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও সামিয়া ইস্কান্দার।
















