ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ইরানের সরকার ও জনগণের স্পর্শকাতর সময়ে করোনাভাইরাস শনাক্ত করার কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। চীনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ হুয়া বুধবার জেনেভায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের ৪৩তম অধিবেশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন।
লিউ হুয়া আরো বলেন, চীন এই রোগে আক্রান্তদের চিকিৎসা করার জন্য একদল স্বেচ্ছাসেবী চিকিৎসকও পাঠিয়েছে ইরানে। এ অবস্থায় চীন বিশ্বের অন্যান্য দেশকেও ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছে বলে উল্লেখ করেন লিউ হুয়া।
এছাড়াও চীনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ হুয়া বলেন ইরানের ওপর থেকে অবিলম্বে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে চীন। দেশটি ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন রোধ করার উদ্দেশ্যে আমেরিকাসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিও এ আহ্বান জানিয়েছে।
সূত্র : পার্সটুডে
















