ইসলাম টাইমস ডেস্ক: দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হওয়ার পর উত্তর বাগদাদের মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে রকেট হামলা হয়েছে। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।
তিন দিন আগে এক হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হওয়ার পর নতুন করে আবার কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে।
এক ইরাকি কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ঘাঁটিতে ১০টি রকেট আঘাত হেনেছে। বাগদাদের যৌথ অভিযান কমান্ড বলছে, তাদের দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কেউ দায় স্বীকারও করেনি।
এর আগে ইরাকের ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা করে মার্কিন সামরিক বাহিনী। রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা মারা যাওয়ার প্রতিশোধ হিসেবে এই অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
ইরাকজুড়ে কাতায়েব হিজবুল্লাহর অন্তত পাঁচটি অস্ত্র স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অস্ত্র ভাণ্ডারসহ বিভিন্ন স্থাপনা— যেগুলোতে অস্ত্র মজুত রয়েছে— সেগুলোকে মার্কিন জোটের হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। হামলা হবে আত্মরক্ষামূলক, সমানুপাতিক ও ইরান-সমর্থিত শিয়া যোদ্ধারা যেসব হিসেবে দেখা দিয়েছে, তার সরাসরি জবাব দেয়া হবে।
















