করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাওলানা তারেক জামিলের কাছে ইমরান খানের দোয়া প্রার্থনা

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাত করেছেন দেশটির বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা তারেক জামিল।

ডেইলি জং জানিয়েছে আজ সোমবার প্রধানমন্ত্রীর বাস ভবনে মাওলানা তারেক জামিলের সাথে ‘করোনা ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া’ যায় এব্যাপারে মতবিনিময় করেন ইমরান খান।

এ সময় ইমরান খান তারেক জামিলের কাছে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া প্রার্থনা করেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ধর্মীয় অঙ্গনে সচেতনতা তৈরি করতে মাওলানা তারেক জামিকে ভূমিকা পালনের ব্যাপারে আবেদন করেন ইমরান খান।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইমরান খানকে দেশ বরেণ্য আলেমদের সাথে মতবিনিময় করার পরামর্শ দিয়েছেন মাওলানা তারেক জামিল।

সূত্র:ডেইলি জং

পূর্ববর্তি সংবাদসুদের টাকা পরিশোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
পরবর্তি সংবাদসন্তানের পরিচর্যায় যেসব নারী ইবাদতের সময় কম পান তাদের জন্য কিছু পরামর্শ