নিষিদ্ধ করা হল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা ও সতর্কতায় বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।  বুধবার (১৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হবে।

তবে যাদের অতি প্রয়োজন তাদের বিশেষ ব্যবস্থায় ঢুকতে দেওয়া হবে। এছাড়া যাদের বছরব্যাপী ঢোকার পাশ রয়েছে তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র। সতর্কতার অংশ হিসেবে অপ্রয়োজনীয় ভিজিটরদের সচিবালয়ে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় অন্যান্য স্থানের মতো সচিবালয়েও কর্মকর্তারা উদ্বিগ্ন। এ কারণে সতর্কতার অংশ হিসেবে যাদের সচিবালয়ে প্রবেশ না করলেও চলবে এমন লোকজনকে পাস না দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে ঘরের সিঁদ কেটে মাদরাসা ছাত্রীকে হত্যা
পরবর্তি সংবাদশীতলক্ষ্যায় অজ্ঞাত দুই লাশ উদ্ধার,পুলিশের ধারণা হত্যা