ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয়রা হাটহাজারী পৌরসভার সিটি সেন্টারের দক্ষিণের বক্স ড্রেনের দক্ষিণ পার্শ্বে দেয়ালের নিচে লাশ দেখে পুলিশকে জানায়। পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা রাজিব শর্মা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
















