৩০ বছরের ২ জনসহ নতুন ৩ জন করোনায় আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত নারী ও একজন পুরুষের বয়স ৩০ বছরের কাছাকাছি। অন্য পুরুষের বয়স ৭০ কাছাকাছি। তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সব মিলে এ পর্যন্ত দেশে ২০ জন আক্রান্ত ও একজন মারা গেছে।

শুক্রবার বার দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুন পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪জন।

পূর্ববর্তি সংবাদহবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
পরবর্তি সংবাদচসিক নির্বাচন : বিএনপি চায় স্থগিত করতে, আ. লীগ প্রার্থীর না