কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব দোকানপাট বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে বিস্তার প্রতিরোধে আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে।

সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদএখনই বন্ধ হচ্ছে না কলকারখানা : প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনা থেকে আমরা গ্রহণ করতে পারি আত্মোপলব্ধির কিছু অনন্য সবক