রাত ১২টার পর থেকে লক ডাউনে যাচ্ছে গোটা ভারত

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে আজ (মঙ্গলবার) রাত ১২ টা থেকে পুরো ভারত লক ডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেন।

চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার ছোবলে বিশ্বে ১৬ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের হঠকারিতার মাশুল গুণছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদসম্পাদকীয় লাইভ: অসতর্ক মানবাচার, শুদ্ধ করি আমাদের দৃষ্টিভঙ্গি