ভারতের ওড়িশায় সমুদ্র তীরে কচ্ছপের ভীড়

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইারাসে এক রকম স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে, সবখানে সুনসান নিরবতা। সমুদ্রের তীরে নেই পর্যটকদের ভিড়।

তাই বলে খালি নেই ভারতের ওড়িশা রুশিকুল্যা সমুদ্র তীর। মানুষের বদলে রুশিকুল্যা সমুদ্র পাড়ে দেখা গেছে কচ্ছপের ভীড়। এই ভীড়ের উদ্দেশ্যে নাকি- ডিম পেড়ে প্রজনন বৃদ্ধি!

এ ব্যাপারে দেশটির বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে।

বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। একই সঙ্গে বন বিভাগের আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।

পূর্ববর্তি সংবাদমাঝনদীতে স্টাফসহ ১৪ দিনের কোয়ারেন্টাইনে সুন্দরবন-১৪
পরবর্তি সংবাদকরোনা আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র