প্রিন্স চার্লস, বরিস জনসনের পর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ মন্ত্রীপাড়ায় এবার করোনার চোখ রাঙানি। তা্ই তো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার  ২৪ ঘন্টার মধ্যেই একই রোগে আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক।খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর খবরে বলা হয়েছে, এক টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তার উপসর্গগুলো মৃদু এবং বাড়িতে থেকে কাজ চালিয়ে যেতে পারছেন।

দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর খবরে আরো বলা হয়,  করোনা মহামারি থেকে সুরক্ষায় ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের তৎপরতার নেতৃত্ব দিচ্ছিলেন ম্যাট হানকক।

বিশ্বজুড়ে মহামারির রূপ নেওয়া করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব পড়েছে  যুক্তরাজ্যের প্রভাবশালীদেরও ওপর। গত ২৫ মার্চ ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সংক্রমণ ধরা পড়ার পর শুক্রবার (২৭ মার্চ) সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৫৭৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫

পূর্ববর্তি সংবাদনিম্ন আয়ের এক কোটি মানুষকে চার মাস ১২ হাজার রুপি করে দিবে পাক সরকার
পরবর্তি সংবাদকরোনা নিয়ন্ত্রণে সমাগম বানচাল করতে পুলিশের লাঠিপেটা: যা বলছেন ইসলামি চিন্তাবিদরা