ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন ইসলামী দলগুলোর নেতাকর্মী ও আলেম নেতৃবৃন্দের মামলায় একজন লড়াকু আইনজীবী। তার বয়স হয়েছিল ৬০ বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সেখানেই তিনি ইন্তেকাল করেন। দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রাশ করেছেন।
কিডনিতে সমস্যার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। গত বছরের ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। এরপরে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান।
















