ইসলাম টাইমস ডেস্ক: চীনে একটি বহুতল ভবনের চতুর্থ তলার জানালা থেকে পড়ে যাওয়ার হাত থেকে একটি শিশুকে রক্ষা করলেন এক সহানুভূতিশীল ব্যক্তি। খবর ডেইলি জং-এর।
ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের বলে জানিয়েছে ডেইলি জং।।
জং-এর খবরে বলা হয়েছে, দুষ্টুমি করতে গিয়ে সাম্প্রতি চীনের একটি ভবনের চতুর্থ তলার জানালায় আটকে যায় ৪ বছর বয়সী এক শিশু।
ভবনের চতুর্থ তলার জানালায় আটকে পড়া শিশুটিকে দেখতে পেয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে তাৎক্ষণিক বিল্ডিংয়ে উঠে পড়েন প্রতিবেশী ও পথচারীরা। এ সময় এক সহানুভূতিশীল,সাহসী ব্যক্তি জানালার বাইরে উঠে শিশুটিকে নীচে পড়ার হাত থেকে রক্ষা করেন।
ডেইলি জং অবলম্বনে ফয়জুর রহমান শেখ
















