করোনা মোকাবিলায় জনগণের পাশে নেই বিএনপি: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ এপ্রিল) ওবায়দুল কাদের  তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।’

পদ্মাসেতুর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর  অগ্রগতিও থেমে নেই। সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।’

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা,উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদঅসুস্থ মানব জাতি, সুস্থ হচ্ছে পৃথিবী!
পরবর্তি সংবাদদ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ সংকট করোনা: জাতিসংঘ