এবার লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়াণগঞ্জ জেলা

ইসলাম টাইমস ডেস্ক: এবার লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়াণগঞ্জ জেলা। কাল বুধবার থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চিকিৎসা ও খাদ্যদ্রব্য সরবরাহসহ ইত্যাদি জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

অসমামরিক প্রশাসন, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা সংকট: প্রথমবারের মতো বৈঠকে বসছে জাতিসংঘ
পরবর্তি সংবাদহুসাইন আহমদ মাদানী রহ-এর খলিফা শায়খে ইমামবাড়ীর ইন্তেকাল