শায়খে ইমামবাড়ির জানাজা আজ দুপুর ২.৩০ মিনিটে 

ইসলাম টাইমস ডেস্ক: শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজা আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।শায়খে ইমামবাড়ির খলিফা আমির ইবনে আহমদ ইসলাম টাইমসকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

শায়খে ইমামবাড়ি মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে (হবিগঞ্জ, ইমামবাড়ি) ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ৬ ছেলে ও ২ মেয়ের পিতা ছিলেন। তার জীবদ্দশায়  ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।

মৃত্যুকালে  স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।

উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ও বাংলাদেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  সভাপতি ছিলেন তিনি।

পূর্ববর্তি সংবাদহুসাইন আহমদ মাদানী রহ-এর খলিফা শায়খে ইমামবাড়ীর ইন্তেকাল
পরবর্তি সংবাদকরোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু