ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে টেস্টিং টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার পাঠিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি করোনার চিকিৎসা সামগ্রী দেওয়ায় জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
















