করোনার কারণে ইয়েমেন যুদ্ধ থেকে সরে দাঁড়াল সৌদি আরব

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ইয়েমেন গত পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। বুধবারের এই ঘোষণা পরদিন বৃহস্পতিবার দুপুর থেকে কার্যকর শুরু হয়েছে।

এতে গত পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসানের পথ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের খবরে এমন তথ্য মিলেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু করতে ও ইয়েমেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি করেন সৌদি কর্মকর্তারা।

যাই হোক, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়া কোনো দেশ করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো বৈরিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিল।

বৈশ্বিক মহামারী এই ভাইরাসটির কারণে বিশ্বের সর্বত্র আতঙ্ক বিস্তার করছে। সপ্তাহ দুয়েক আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।

পূর্ববর্তি সংবাদআফিয়া সিদ্দিকীর মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে সিন্ধু হাইকোর্টে আবেদন ফাওজিয়া সিদ্দিকীর
পরবর্তি সংবাদপটুয়াখালীতে করোনায় যুবকের মৃত্যু, এলাকা লকডাউন